লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় রবিবার রাতে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— জোসেফ মল্লিক, জাকির হোসাইন প্রকাশ রাকিব এবং মো. জহির। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, জহির এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানাসহ ছয়টি মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।