লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় কাফন-দাফনে কাজ করছে ‘সেবাই ধর্ম ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৫ সদস্যের কাফন-দাফনের টিমে আছেন ছাত্র ও পেশাজীবী। যাদের সবার বয়স ৪০-এর নিচে। লোহাগাড়ার যেকোনো স্থানে করোনা উপসর্গে বা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ কাফন-দাফনে ছুটে যান ফাউন্ডেশনের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও টিম প্রধান এস এম মিজানুর রহমান জানান, করোনা উপসর্গে কিংবা করোনা আক্রান্ত মৃত ব্যক্তির কাফন-দাফনের জন্য দক্ষিণ চট্টগ্রামে তারাই সর্বপ্রথম স্বেচ্ছাসেবী টিম গঠন করেন। এ পর্যন্ত তারা ১০ জনের লাশ দাফন করেছেন। এলাকায় কাফন-দাফন ও জানাজার জন্য ১৫ সদস্যের টিমটি সবসময় প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।