ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
তিন মাস পর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে। ফলে স্থলবন্দরের ব্যবসায়ীদের মধ্যে কিছুটা প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর পুনরায় আখাউড়া স্থলবন্দরে মাছ রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা যোবায়ের আহম্মেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।