উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ায় আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আজগর আলী (৭০)। সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার বিকালে তিনি তার বাড়ির ছাদে উঠে পাশের একটি আমগাছের ডাল থেকে আম পাড়তে যান। এ সময় পা পিছলে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।