রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল সোমবার করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামূলক সভা, চিকিত্সাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলহাজ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, ডা. ফয়সাল আহাম্মেদ, ভোলাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, মাকসুদুল হাসান, ইউপি সদস্য বাদশা মোল্লা, শাহীনা আক্তার প্রমুখ। পরে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য ৫০ জন রোগীর নমুনা সংগ্রহ, শতাধিক রোগীর মধ্যে চিকিত্সাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।