জাহাঙ্গীর খান
শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন খান (৭৫) সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় চিফ হুইপ এই বীর মুক্তিযোদ্ধাকে জাতির বীর সন্তান উল্লেখ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সুনীত কুমার ভদ্র
নওগাঁ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুনীত কুমার ভদ্র (৭৪) গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, রাজশাহী কলেজসহ যুগ্মপরিচালক, অডিট অ্যান্ড ইন্সপেকশন, এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবেও কর্মরত ছিলেন। তিনি স্ত্রী প্রফেসর ড. মধুশ্রী ভদ্র, দুই সন্তান ডা. মৌসুমী ভদ্র, ডা. সীমন্তী ভদ্র, জামাতা ড. সুভাষ দেব ও এক নাতনিসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তৌফিকুল আলম চৌধুরী
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী (৬২) রবিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সুরমা চাঁন মিয়া সাহেবের মাজার মাঠে জানাজা শেষে সুরমা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।