মঈনের পর মারা গেলেন ডা. গোপাল, আরো চার চিকিত্সক করোনায় আক্রান্ত

সিলেটে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অধ্যাপক ডা. মঈন উদ্দিনের পর এবারে আরো এক চিকিত্সক করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়া বেশ কয়েক জন চিকিত্সক আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। এতে সম্মুখসারির যোদ্ধাসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাড়ছে উদ্বেগ-উত্কণ্ঠা।

গত ১৫ মার্চ সিলেট ওসমানী হাসপাতালের চিকিত্সক ডা. মঈন উদ্দিনের মৃত্যুর পর শনিবার রাতে সিলেটের আরেক চিকিত্সক ডা. গোপাল শংকর দের মৃত্যু হয়। এছাড়া এরই মধ্যে সিলেটের বেশ কয়েক জন বিশেষজ্ঞ চিকিত্সক করোনায় আক্রান্ত হয়েছেন।