ভারতে টিক টকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা

ভারত সরকার ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। ৪৯ মোবাইল অ্যাপের তালিকায় রয়েছে টিক টক এর মত ভিডিও তৈরি ও শেয়ার করার চীনা অ্যাপ টিক টক, উইচ্যাট এবং শেয়ারইট। ভারতে টিক টকের বিশাল বাজার রয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক টুইট বার্তায় জানিয়েছে, ভারত সরকার দেশটির সার্বভৌমত্ব ও অখ–তা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যাপগুলো নিষিদ্ধ করেছে। ভারত সরকার বলছে এই পদক্ষেপ ভারতের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করবে।

ভারতের সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুন্ণ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পিআইবির টুইটে জানানো হয়। এদিকে ভারতের প্রধানমন্¿ী স্থানীয় সময় আজ বিকেল ৪টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি এমন সময় এই ভাষণ দিচ্ছেন লাদাখে বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা রয়েছে এবং করোনা ভাইরাস আক্রান্তের হারও বাড়ছে দ্রুতগতিতে। সীমান্তে দুই পক্ষের কারো সেনা সরেনি। আজ আবার কমান্ডো পর্যায়ের বৈঠক হবে। -বিবিসি ও এনডিটিভি