হংকং ইস্যুতে মার্কিন নাগরিকদের বাজে রেকর্ডের কারণে তাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হবে বলে জানিয়েছে চীন। গতকাল পররাষ্ট্র মন্¿ণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তবে আমেরিকার কোন ধরনের নাগরিকদেরকে সীমাবদ্ধতার আওতায় আনা হবে তিনি তা পরিষ্কার করেননি। এর আগে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্¿ী মাইক পম্পেও জানিয়েছেন, হংকংয়ের স্বায়ত্তশাসন বানচাল করার সঙ্গে জড়িত থাকার জন্য চীনের কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর ভিসা সীমাবদ্ধতা আরোপ করা হবে। ঝাউ লিজিয়ান বলেন, কথিত নিষেধাজ্ঞার মাধ্যমে চীনের পার্লামেন্টে পাশ হওয়া হংকং বিষয়ক জাতীয় নিরাপত্তা আইন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর জবাবে চীন আমেরিকার বিশেষ শ্রেণির নাগরিকদের উপর সীমাবদ্ধতা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। -পার্স টুডে