বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং সৌদি আরবভিত্তিক ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এলএলসির (ইডিআইআই) মধ্যে যৌথ উদ্যোগে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর বিসিআইসি ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে ২০১৮ সালের ১৭ অক্টোবর প্রধানমন্¿ী শেখ হাসিনার সৌদি আরব সফরের সময় বাংলাদেশে একটি সিমেন্ট ও ক্লিংকার তৈরির ফ্যাক্টরি স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সিঙ্গাপুরভিত্তিক ডিজি ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের সম্ভাব্যতা যাচাই শেষে দুটি প্রতিষ্ঠানের মধ্যে গতকাল এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিসিআইসির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান এবং ইডিআইআই এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী হাজি মোহাম্মদ নাজিব। ইডিআইআই এর কান্ট্রি প্রতিনিধি গোলাম মোস্তফা এবং ইয়াসির মাহমুদের নেত্বত্বে অন্যান্য কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিল্প মন্¿ণালয় এবং বিসিআইসির জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজি ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি সৈয়দ জাভেদ ইকবালও উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলার ছাতকের এই প্রকল্পে আনুমানিক তিন হাজার কোটি টাকা বিনিয়োগ ধরা হয়েছে। এই ফ্যাক্টরিতে ৭০০ মানুষের কর্মসংস্থান হবে। ২০২৩ সালের জুন নাগাদ ফ্যাক্টরিটি বাণিজ্যিক উত্পাদনে গেলে প্রতিদিন তিন হাজার টন সিমেন্ট এবং ১২ হাজার টন ক্লিংকার উত্পাদন হবে।-প্রেস বিজ্ঞপ্তি