রাজশাহীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ব্যবসায়ী আসাদুল ইসলাম খোকন (৬০) নগরীর হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা। নগরীর সাহেব বাজারে তার দোকান ছাড়াও ঠিকাদারি ব্যবসা রয়েছে। 

আসাদুল ইসলাম খোকনের ছেলে আশরাফুল ইসলাম জানান, তার বাবার করোনা পজিটিভ ছিল। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার বিকেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। 

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত আসাদুলের লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

ইত্তেফাক/ইউবি