রাস্তার গরুগুলিকে থানায় রাখার নির্দেশ পুলিশ সুপারের

সড়ক-মহাসড়ক, অলিগলি, মাঠঘাট, স্কুল সর্বতই ঘুরছে গরুর পাল। তাদের সামলাতে একের পর এক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তারপরেও নিস্তার নেই।

এ অবস্থায় গরু নিয়ে বেশ বিপাকে পড়েছে ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দারা। যোগী সরকারের আমলে মানুষের চেয়ে গরুর দাম বেশি বলে জানান প্রদেশটির অনেক বাসিন্দা। 

যোগী ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশ বিজেপির গো-রাজনীতি চরম আকার নিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাজ্যের বিভিন্ন এলাকায় গরুর পাল ফসলের ক্ষতি করছে। তাদের আটকাতে রাত জেগে পাহারা দিতে হচ্ছে চাষিদের। রাস্তা থেকে গরু ধরে সরকারি স্কুলে বন্ধ করে রাখার ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি সামলাতে আলিগড়ের পুলিশ সুপার অজয় কুমার জেলার রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গরুগুলিকে নিয়ে থানায় রাখার নির্দেশনাও পর্যন্ত দেন। 

সবশেষ যোগী সরকারের সিদ্ধান্ত হচ্ছে, গ্রাম শহরে ঘুরে বেড়ানো গরুর জন্য ছাউনি গড়ে তুলতে হবে। এ জন্য পণ্যের উপর শুল্ক বসবে বেশি। যা দিয়ে এসব ছাউনি পরিচালনা করা হবে। বুধবার রাজ্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত হয়। 

আরো পড়ুন: সিদ্ধিরগঞ্জে পানি আক্তারের নেতৃত্বে আগুন

এ ছাড়া কিছু সড়কেও টোল ট্যাক্স বাড়ানো হয়েছে। মান্ডি পরিষদগুলি তাদের রোজগারের ১ শতাংশ গো-কল্যাণে দিয়ে থাকে। এখন থেকে তাদের রোজগারের ২ শতাংশ দিতে হবে এই খাতে। তবে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। 

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অংশু অবস্তী বলেন, গরুর নামে ভোট চাইছে বিজেপি। তাদের সরকারই বোঝা চাপাচ্ছে জনতার উপর।

ইত্তেফাক/জেডএইচ