খালিয়াজুরীতে দীপু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা:নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দীপু সরকার (১৫) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করেন দীপুর শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও খালিয়াজুরী কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে দীপু সরকারকে ২৫ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা হত্যা করে। ঘটনার পর একই গ্রামের প্রণোজিত সরকার রবীন্দ্রসহ ১৮ জনকে আসামি করে নিহত দীপুর বাবা বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসিরও দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত দীপুর বাবা মন্টু সরকার, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস, উপজেলা যুবলীগ নেতা আরিফুল ইসলাম ফালাক, স্থানীয় ইউপি সদস্য নীতেশ রঞ্জনসহ দীপুর সহপাঠীরা         —ইত্তেফাক