উখিয়ায় মাটি ভর্তি ডাম্পারসহ একজন আটক

রাজাপালং ইউনিয়নের হরিণমারা বাগানের পাহাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানা পুলিশ মাটিভর্তি ডাম্পারসহ কোটবাজার এলাকার আবুল হোসনের ছেলে ছৈয়দ নুরকে আটক করেছে। থানার সহকারী উপ-পরিদর্শক হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে হরিণমারা বাগানের পাহাড়, তুতুরবিল, উত্তর পুকুরিয়া ঘুরে দেখা যায়, বাড়ি সংলগ্ন পাহাড় কেটে শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। পাহাড় কাটার ব্যাপারে হরিণমারা বাগানের পাহাড় এলাকার বাড়ির মালিক বদি আলম জানান, বসতভিটা সমতল করার জন্য মাটি সরিয়ে ফেলা হচ্ছে। এ ব্যাপারে রাজাপালং বনবিটের বিট কর্মকর্তা আমির হোসেন গজনবী ও ওয়ালা বিট কর্মকর্তা ফেরদৌস পাহাড় কাটার ব্যাপারে না লেখার অনুরোধ করেন।