চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পিবিআই

চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি এবং জঙ্গল মহাদেবপুরে ত্রিপুরা পল্লীর অসহায় জনগোষ্ঠীর হাতে শীতবস্ত্র তুলে দেন পিবিআই চট্টগ্রাম মেট্রো ও জেলার কর্মকর্তারা। মধ্য সোনাইছড়ি গ্রামের ৬৪টি এবং জঙ্গল মহাদেবপুর গ্রামের ৩২টি ত্রিপুরা পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় পিবিআই’র বিভাগীয় পুলিশ সুপার মো. ইকবাল ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের সার্বিক খোঁজখবর নেন।