‘ইয়েলে ভেস্ট’ আন্দোলনের নেতা আবারো গ্রেফতার

ফ্রান্সের পুলিশ দেশটিতে চলমান সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের নেতা এরিক দ্রোয়েতকে বুধবার গ্রেফতার করেছে। পূর্বঘোষণা ছাড়াই প্যারিসে সমাবেশের আয়োজন করায় তাকে আটক করা হয়।

বুধবার সন্ধ্যায় ফ্রান্সের জনপ্রিয় যুদ্ধ স্মৃতিস্তম্ভ আর্ক ডি ট্রিওম্ফের কাছে ম্যাকডোনাল্ডসের বাইরে কয়েকজন বিক্ষোভকারী জমায়েত হয়েছিলেন। তারা এরিকের যোগদানের অপেক্ষায় ছিল।

পুলিশ জানায়, এরিক চ্যাম্পস এলিসির দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এর আগে গত মাসেও গ্রেফতার হয়েছিলেন তিনি।

জ্বালানি কর বৃদ্ধির প্রতিবাদে নভেম্বর মাসে ফ্রান্সের শহরগুলোতে বিক্ষোভ শুরু হয় এবং পরে তা দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।  বিক্ষোভকারীরা উজ্জ্বল হলুদ রঙের জ্যাকেট পরে এ আন্দোলনে অংশ নেওয়ায় একে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন বলে অভিহিত করা হচ্ছে।