অন্যের গান গাওয়ার ক্ষেত্রে মূল শিল্পী, গীতিকার ও সুরকারের নাম না নেওয়া অন্যায়। এটা স্রেফ অন্যায়। অবশ্যই অন্যায়। নাম তো অবশ্যই থাকবে। নাম না থাকা তো অপরাধ। গানটি কে অরিজিনালি গেয়েছেন সেটার মূল শিল্পী কে, এটা বলতে হবে এবং সম্মানের সঙ্গে বলতে হবে। না হলে তোরা কেন গাইছিস আমাদের গান? আমি একটা অনুষ্ঠান করতাম। সেই অনুষ্ঠানে আমি প্রথমেই গানটি কার রচনা, সুরকার, মূল শিল্পী কে এটা বলতাম। এই বিষয়টি আমিই প্রথম শুরু করেছিলাম। একটা গানের পেছনে প্রথম কন্ট্রিবিউশন হলো গীতিকার, সুরকারের। তারপরে শিল্পী, যারা মূর্তির কাঠামোতে রঙ-তুলি মাখিয়ে দর্শকের কাছে, তার শ্রোতার কাছে উপস্থাপিত করেন। তিনজনের কিন্তু তিন রকমের ভূমিকা। ইট ইজ অ্যা মাস্ট গীতিকার, সুরকার ও মূল শিল্পীর নাম বলতে হবে। আরে বাবা তোমরা এই গানটা কেন গাইছো! কারণ এই গানটা পপুলার। পপুলারিটির জন্যই তো গাইছো। পপুলার কী করে হলো? আকাশ থেকে পড়েছে পপুলারিটি? হু মেড দিজ পপুলার?
কাভার গান গাওয়ার সময় মূল শিল্পী, গীতিকার ও সুরকারের নাম না নেওয়া প্রসঙ্গে কিংবদন্তী সংগীতশিল্পী আব্দুল হাদী