গৌরীপুরে মেছো বাঘের শাবক উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের নতুনবাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শাবকটি উদ্ধার করা হয়। টুটুল নামের এক ব্যবসায়ী মেছো বাঘের শাবকটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে মেছো বাঘের শাবকটিকে মারতে গেলে হোসেন তারেক নামের এক যুবক শাবকটিকে উদ্ধার করে। মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম অপু বলেন, উদ্ধারকৃত শাবকের গায়ে বাঘের শরীরের ডোরাকাটার মতো দাগ রয়েছে। আমাদের অঞ্চলে এই প্রাণীটি বাঘাইল্যা নামে পরিচিত। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর বলেন, শাবক উদ্ধার ও পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বন কর্মকর্তাকে জানানো হয়েছে।