গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
নতুন কোনো করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২০-২০২১ ইং অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। বাজেটে আয় ধরা হয়েছে ৫৪ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৫৪৫ টাকা, ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ৩৬ লাখ ৪৯ হাজার ৪৫ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস আলী আহাম্মদ, ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, পৌর মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী প্রমুখ।