সিলেট অফিস
সিলেটের কানাইঘাট উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার ছত্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। কানাইঘাট থানার ওসি সামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।