দৈনিক ইত্তেফাকের ক্যামেরা বিভাগের সাবেক কর্মী হাজি মো. নূরুল আমিন (৬৩) গত মঙ্গলবার বাদ ফজর হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। মানিকনগর জামে মসজিদে তার প্রথম জানাজা, গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।