আবশ্যক

আবশ্যক: সর্বশেষ সরকারি বিধি অনুযায়ী নগর ডৌকাদী আহমদিয়া দাখিল মাদরাসা, ডাকঘর: কাঠালিয়া, উপজেলা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ-এর জন্য বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা ও কারিগরি) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শূন্য পদে ০১ জন সহকারী সুপার, নবসৃষ্ট পদে ০১ জন ল্যাব এ্যাসিসটেন্ট (ড্রেস মেকিং), ০১ জন ল্যাব এ্যাসিসটেন্ট (ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন), উভয় ল্যাব এ্যাসিসটেন্টের শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল)/ (ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ, ০১ জন নিরাপত্তা কর্মী এবং ০১ জন আয়া আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ: মাদরাসা সুপার, ০১৩০৯-১১২৩২৩।  সিকে-৮৮১

আবশ্যক:দেওহাটা এ জে বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডাকঘর-দেওহাটা, উপজেলা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইলের জন্য সরকারী বিধিমোতাবেক শূন্য পদে কম্পিউটার ল্যাব সহকারী একজন (বয়স অনূর্ধ্ব-৩৫) এবং নিরাপত্তাকর্মী একজন (জেএসসি/ জেডিসি/সমমান, বয়স অনূর্ধ্ব-৩৫) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২ কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র এবং কম্পিউটার ল্যাব সহকারী পদে ৫০০/- ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। নিরাপত্তাকর্মী পদে পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। -প্রধান শিক্ষক।                                সিকে-৮৭৯