নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার):সরকারি বিধিমোতাবেক (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী) আড়ুয়াখালী পি, এম, ডি মাদ্রাসা, ডাকঘর:আড়ুয়াখালী, উপজেলা ও জেলা:সাতক্ষীরার জন্য নব সৃষ্ট পদে একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া (জে, ডি, সি/সমমান পাস) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে চারশত টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে, পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নাই।           সিকে-৮৮০

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমোতাবেক লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ধাপ রংপুর-এর জন্য ১. ল্যাবসহকারী রসায়ন (২য় পদ) ২. ল্যাবসহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে লোক নিয়োগ করা হবে। ১ নং পদের জন্য বিজ্ঞান বিভাগে এস. এস. সি/সমমান পাশ (২য় বিভাগ), ২ নং পদের জন্য এসএসসি/সমমান পাশ (২য় বিভাগ) এবং কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীকে ১২/০৭/২০২০ খ্রি: তারিখের মধ্যে রূপালী ব্যাংক ধাপ, মহিলা শাখার অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সকল সনদের সত্যায়িত ফটোকপিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।—অধ্যক্ষ।        সিকে-৮৭৮