সুপার হিরো

এই সময়ের ছড়া 

আলমগীর কবির

 

বদলে গেছে সংজ্ঞা এবং

বদলে গেছে বাঁক তার,

সত্যিকারের নায়ক কে আজ?

মানবসেবায় ডাক্তার।

 

জীবন তো জীবনের জন্য

এই কথাটা ভুলিস কে?

শ্রদ্ধা জানাই এই সময়ের

সুপার হিরো পুলিশকে।

 

স্বাস্থ্যবিধি মেনে থাকি

চিনতে হবে ডান-বাঁ দিক,

এই সময়ে আর কে আছেন

সুপার হিরো? সাংবাদিক ।

 

মানবতার ক্রান্তিকালে

সুপার হিরো যাঁরা,

স্বপ্ন-আলো-সুখ ছড়ানো

জ্বলজ্বলে সব তারা!