ভালুকার সিডস্টোর সখীপুর সড়কে লাউতি সেতুতে ভাঙন

ঢাকা-ময়মনসিংহ ফোরলেন সড়কের ভালুকা উপজেলার সিডস্টোর হতে সখীপুর সড়কের লাউতিখালের উপর নির্মিত লাউতি সেতুর মাঝখানের অংশ ভেঙে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেতুর মাঝখানের অংশ ভেঙে ঢালাইশূন্য হয়ে রড বেরিয়ে গেলে ওই অংশে এলজিইডি কর্তৃপক্ষ স্টিলের পাটাতন বসিয়ে বালি মাটি দিয়ে হালকা যান চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন।