ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির আগের কমিটি ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বুধবার এ কমিটি অনুমোদন দিয়েছেন। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
মনিরুল হক মনি জমাদ্দারকে আহ্বায়ক, মাহিবুল হোসেন মাহিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোলাম সারোয়ার জমাদ্দারকে যুগ্ম আহ্বায়ক ও পৌর কমিটির উপদেষ্টা এবং আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে সদস্যসচিব করে ২২ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন :শফিকুল কবির বাবুল তালুকদার, শাহজাহান তালুকদার, মেজবাহ্ উদ্দিন আরিফ জমাদ্দার (নদমুল্লা ইউনিয়ন), সিদ্দিকুর রহমান টুলু, কায়ছারুল ইসলাম মালকার, খোকন মৃধা (ধাওয়া ইউনিয়ন), হাবিবুর রহমান হারেছ মিয়া, আব্দুল হাই, তানভির আহমেদ বাবু তালুকদার (ইকরি ইউনিয়ন), খলিলুর রহমান খলিল, মশিউর রহমান মৃধা, সৈয়দ আনোয়ার মাস্টার (ভিটাবাড়িয়া ইউনিয়ন), হারুনা রশিদ বাদশা তালুকদার, মীর্জা গোলাম সারোয়ার, নজরুল ইসলাম বাচ্চু, শাহ আলম মেম্বার (তেলীখালি ইউনিয়ন), মজিবর রহমান চৌধুরী এবং খালেকুজ্জামান নিপু (গৌরীপুর ইউনিয়ন)।