মাদক প্রতিরোধে উঠান বৈঠক

মাদক প্রতিরোধে বুধবার সন্ধ্যায় উঠান বৈঠক করেছেন কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক। কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের দুর্গা মন্দির চত্বরে তিনি এ উঠান বৈঠক করেন। বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আকাশ রঞ্জনের সভাপতিত্বে উঠান বৈঠকে জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান খোকন বালা, সাংবাদিক মিজানুর রহমান বুলু, ইউপি সদস্য অমৃত লাল রায়, ফুলমালা হালদার, শিক্ষক স্বপন কুমার অধিকারী, আওয়ামী লীগ নেতা দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।