বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯৫ জন। এছাড়া বিভাগে করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেন ৬৩ জন রোগী।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আরো ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ৮০ জন রোগী করোনা থেকে সুস্থতা লাভ করেন। পাশাপাশি বিভাগে করোনা পজিটিভ হয়ে ৬৩ জন রোগী মৃত্যুবরণ করেছেন।
এদিকে শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় বুধবার দুপুর পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৭ জন রোগী। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছে ১২৮ জনের মধ্যে ৬৩ জনের করোনা পজিটিভ। এ হাসপাতালে মোট ৬৮৫ জন চিকিত্সাধীন ছিল যার মধ্যে ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।