মির্জাপুরে ১০টি পাকা ব্রিজ উন্নয়ন যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক

মির্জাপুরে উপজেলা ও জেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বংশাই ও লৌহজং নদীর ওপর নির্মিত ১০টি পাকা ব্রিজ এলাকার উন্নয়ন এবং যোগাযোগের ক্ষেত্রে এক মাইলফলক সৃষ্টি করেছে। মির্জাপুর উপজেলা রাজধানী ঢাকার সন্নিকটে হলেও এক সময় ছিল যোগাযোগের ক্ষেত্রে খুবই অবহেলিত। একটি পৌরসভা ও মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাওড়া, বহুরিয়া, ভাদগ্রাম, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর এবং বাঁশতৈল এই ১৪ ইউনিয়ন নিয়ে ১৪৭ দশমিক ৪০ বর্গ কি.মি. এলাকা নিয়ে মির্জাপুর উপজেলা গঠিত।