দিল্লির সরকারি বাংলো ছাড়তে নোটিশ গেল প্রিয়াঙ্কা গান্ধীর কাছে। পহেলা আগস্টের মধ্যে ছাড়তে হবে বাংলো। নাহলে গুণতে হবে জরিমানা। সেই নোটিশের উল্লেখ পহেলা জুলাই থেকে তার নামে বরাদ্দ এই বাংলো বাতিল এবং বকেয়া হিসেবে ৩ লাখ ৬৪ হাজার রূপি প্রাপ্য। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রণালয়ের জারি করা এই নির্দেশে উল্লেখ আছে, ৩৫, লোধি এস্টেটের বাংলো তাকে ছাড়তেই হবে। ১৯৯৭ সাল থেকে তার নামে সেই বাংলো বরাদ্দ। একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলে বাড়তে পারে বাংলো বরাদ্দের মেয়াদ। ইতিমধ্যে গান্ধী পরিবারের ওপর থেকে এসপিজি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখন বিশেষ সিআরপিএফ নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত। একমাত্র নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুপারিশে এই নোটিশ পুনর্বিবেচনা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। -এনডিটিভি