মাদারীপুর-২ আসনে সাতবার জয়ের রেকর্ড গড়লেন শাজাহান খান

মাদারীপুর-২ রাজৈর-মাদারীপুর আসনে সাতবার জয়ের রেকর্ড গড়লেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৩ লাখ ১১ হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শাজাহান খান ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি নৌপরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।