দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১৮

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ওই মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। অভিযানকালে পুলিশ ২৫৫ পিস ইয়াবা, ২৫ বোতল ফেনসিডিল, ৫০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।