হোসেনপুরে দুর্বৃত্তের চুরির আঘাতে আবু তাহের (৫৫) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার সকালে উপজেলার জিনারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবু তাহেরের লাশ স্থানীয়রা দেখতে পায়। নিহত আবু তাহেরের বুকের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানায়, আবু তাহের প্রায়ই মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। তার স্ত্রী মনোয়ারা বেগম ও কুলসুম বেগম বিদেশে শ্রমিকের কাজ করে। হোসেনপুর থানার ওসি মোঃ আবুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।