মেসে ফ্রাংকফুর্টের ভার্চুয়াল প্রদর্শনী

২০২০-এর গ্রীষ্মকালীন প্রদর্শনী। প্রদর্শনীর জন্য ব্যবহূত জাভিটস সেন্টারকে কোভিড-১৯ মহামারির সময়ে অস্থায়ী হাসপাতালে পরিণত করায় মেসে ফ্রাংকফুর্ট সিদ্ধান্ত নিয়েছে যে, এবারের গ্রীষ্মকালীন প্রদর্শনী ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে আয়োজন করে তারা এই অস্বাভাবিক সময়েও সোর্সিং কমিউনিটিকে সহায়তা করবে। গ্রীষ্মের প্রদর্শনীর এই ভার্চুয়াল রূপান্তর মেসে ফ্রাংকফুর্টের ভালো এবং খারাপ সময়েও পোশাক শিল্পকে সহায়তা করার ধারণাটাকেই পোক্ত করে তুলে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দীর্ঘ সময় ধরে প্রদর্শনী করছেন যারা তাদের সহায়তায় জুলাইয়ের ভার্চুয়াল প্রদর্শনীতে সেরকম ধরনেরই বৈশিষ্ট্য এবং সুবিধা পাওয়া যাবে যা অন্যান্য সময়ে প্রদর্শনীতে পাওয়া যায়। —প্রেস বিজ্ঞপ্তি