বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপারসন সেলিমা আহমাদ এমপি, বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদানের জন্য জুন ২০২০-মে ২০২২ মেয়াদে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কর্তৃক উইমেন এন্টারপ্রেনিয়র ফিন্যান্স ইনিশিয়েটিভের (উই-ফাই) জন্য সম্মানিত ‘লিডারশিপ চ্যাম্পিয়ন’ হিসেবে মনোনীত হয়েছেন। ওয়াশিংটন ডিসি থেকে এই সংবাদটি আনুষ্ঠানিকভাবে ৩০ জুন নিশ্চিত করা হয়েছে। লিডারশিপ চ্যাম্পিয়নদের মূল উদ্দেশ হলো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ উই-ফাইয়ের মাধ্যমে বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেসি করে নারী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাপী সহায়তা প্রদান করা। —প্রেস বিজ্ঞপ্তি