দেবীদ্বারের রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে উড়ল লাল সবুজের ‘বউ হাপা’ ঘুড়ি। বুধবার বিকালে মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. কামরুল হাছান ভূঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুকে উত্সর্গ করে ঘুড়ি উত্সবের আয়োজন করা হয়। ৯ ফুট উচ্চতার এ ঘুড়িতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সি, কুমিল্লা (০৪) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উদ্যোক্ততা কামরুল হাছান ভূঁইয়ার প্রতীকী ছবি। মরিচা খেলার মাঠে লাল-সবুজের এ রঙিন ঘুড়িটি দেখতে শত শত উত্সুক এলাকাবাসী জড়ো হয়।