তালা উপজেলার কোলাচ বিল থেকে বিরল প্রজাতির একটি কাঁকড়া উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে কোলাচ বিলে ঘেরের মাটি কাটার সময় শ্রমিক আফসার মোড়ল কাঁকড়াটি উদ্ধার করেন। উপজেলার হাজরাকাটি গ্রামের আফসার মোড়ল জানান, বিলের পানিতে ঘেরের মাটি কাটার সময় কাঁকড়াটি আমার হাতে উঠে আসে। এমন কাঁকড়া আমি আগে দেখিনি। পরে কাঁকড়াটিকে বাড়িতে এনে রেখে দিয়েছি। সাতক্ষীরা জেলা মত্স্য কর্মকর্তা মশিউর রহমান জানান, বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। আমরা খোঁজ নিচ্ছি। বিলুপ্ত প্রজাতির কিছু হলে নদীতে অবমুক্ত করা হবে। উইকিপিডিয়ার তথ্যে জানা যায়, রাজকাঁকড়া (অশ্বখুরাকৃতির কাঁকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃতপক্ষে কাঁকড়া নয়, তবে কাঁকড়ার সঙ্গে সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।