গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেড় লক্ষাধিক বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে, চরাঞ্চগুলোর বন্যাকবলিত এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট বেড়েই চলেছে। চারণভূমি তলিয়ে থাকায় গবাদি পশুর খাদ্যসংকট নিয়েও বিপাকে পড়েছে বন্যাকবলিত মানুষ।
বৃহস্পতিবার বিকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপত্সীমার ৫৩ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৪৮ সেন্টিমিটার এবং ধরলার পানি সেতু পয়েন্টে বিপত্সীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানান কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।