জীবননগর উপজেলার ধোপাখালীর একটি আমবাগান থেকে ইয়ামিন হোসেনের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ইয়ামিন পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের কদর আলীর ছেলে। বুধবার দুপুরে সে অভিমান করে বাড়ি থেকে বের হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।