জয়পুরহাটে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ করোনা আক্রান্ত আরো ৪৪

জয়পুরহাটে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৩ জনে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।  

আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন করোনা আক্রান্তদের  বর্তমানে শারীরিক অবস্থা ভালো বলে জানান সিভিল সার্জন।