নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন পুলিশ সদস্য ও এক ব্যাংকারসহ ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর থানার এসআই মিহির কান্তি রায়, জেলা পুলিশ লাইনে কর্মরত রাকিব ইসলাম ও আশিকুর রহমান, নড়াইল ইসলামী ব্যাংকের সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলামসহ সদর উপজেলায় সাত জন এবং লোহাগড়া উপজেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা সমন্বয়কারী ডা. শরীফ সাহাবুবুর রহমান বলেন, পৌর এলাকার লকডাউন একটু কড়াকড়ি করতে হবে। অন্যথায় এ সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না।