মুলাদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের (৩০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর এলাকায় আড়িয়ালখাঁ নদী থেকে লাশ উদ্ধার করা হয়। সে পিরোজপুর জেলার রাজাপুর উপজেলার ইন্দুরপাশা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।