রোগীকে নয়, জনসমাগমকে এড়িয়ে চলি

বিশ্বজুড়ে চলছে মহামারি কভিড ১৯। সকল সীমা অতিক্রম করে এই ভাইরাস তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই সংকটকাল আমাদের এই উপলব্ধি করিয়েছে যে, সৃষ্টিকর্তা মানুষের ক্ষমতাকেও যেমন সীমাবদ্ধ করেছে, আবার মানুষ তার ক্ষমতার ইতিবাচক ব্যবহার করেও এই পৃথিবীকে সবার জন্য বসবাসের উপযোগী করতে পারে। প্রতিদিনই যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন তাঁরা আমাদের মতোই রক্ত-মাংসের মানুষ, আমাদেরই কারো না কারো পরিবারের সদস্য। কিন্তু পরিতাপের বিষয় এই যে, যখন আমাদের কোনো আপনজন এই রোগে আক্রান্ত হচ্ছেন, তখন তিনি সমাজের চোখে যেন ঘৃণার পাত্র হয়ে পড়ছেন! ফলস্বরূপ সমাজের এই হঠাত্ পরিবর্তিত নেতিবাচক আচরণ থেকে নিজেদের বাঁচানোর জন্য অনেক রোগীই রোগকে আড়াল করছেন ও নিভৃতে সকলেরই ক্ষতি করছেন। অথচ আমরা যদি এই রোগীদের দূরে না ঠেলে, তাঁদের ঘৃণা না করে, তাঁদেরকে যথাযথ স্বাস্থবিধি মেনে চলে দ্রুত সুস্থ হতে সাহায্য করি; তাহলে তাঁরাও মানসিকভাবে সবল থাকবেন ও রোগকে গোপন করবেন না। তাই রোগীকে নয়, জনসমাগমকে এড়িয়ে চলুন। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। তাহলেই হয়তো বাঁচবে সমাজ, দেশ তথা পুরো পৃথিবী।

বিপ্ল­ব আইচ

শিক্ষার্থী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া