ময়মনসিংহে অপহূত দুইজন উদ্ধার আট অপহরণকারী গ্রেপ্তার

বুধবার রাতে ময়মনসিংহে দুই অপহূতকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। উদ্ধার অপহূতরা হচ্ছে রাকিবুল ইসলাম (রাকিব) ও মিনা খাতুন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব-১৪ ক্যাম্প কমান্ডার শিবলী সাদিক জানান, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ১ জানুয়ারি রাতে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল ইসলাম (রাকিব) ও মিনা খাতুনকে অপহরণ করে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল বাসস্ট্যান্ডে পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অপহূতদের উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করা হয়।