হিজলায় মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবি নিখোঁজ ২

বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের নানি ও নাতি নিখোঁজ রয়েছেন। বুধবার রাত ৮টার দিকে হিজলা উপজেলার লাসুকাঠি এলাকার মেঘনা নদীর শাখা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে ১২ জন যাত্রী থাকলেও স্থানীয়দের সহযোগিতায় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ দুই জন—শাহিদা বেগম (৫০) ও সাইমুন (৪)। সম্পর্কে তারা নানি ও নাতি।