ইলিয়াস হোসেন মুন্সি
ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন মুন্সি (৭৩) হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গতকাল বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় কাজিবাড়ী জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত শেখ ফরিদ উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদারসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের মুসল্লিগণ জানাজায় শরিক হন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুর রব হাসিম
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সমাজ সহিলদেও ইউনিয়নের কেওয়ারদীঘি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রব হাসিম বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বিকাল ৩ ঘটিকায় ইউএনও আরিফুজ্জামানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।