সরকারি খালে দখল সরিয়ে নেওয়ার নির্দেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

কাশিয়ানীতে অবৈধ দখলদারের হাত থেকে রামদিয়া-সীতারামপুর সরকারি খাল উদ্ধারে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম  উপজেলার বেথুড়ী গ্রামে সরেজমিনে গিয়ে খাল দখল করে গড়ে তোলা মত্স্য ঘের, পুকুর, বাঁধ, বসতবাড়ি, পোলট্রি ফার্মসহ অন্যান্য স্থাপনা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেন। কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম বলেন,‘অবৈধ দখলের কারণে খালে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমরা খুব শিগিগরই প্রচলিত জলাধার ও খাল রক্ষা আইন অনুযায়ী খালটি দখলমুক্ত করব। এরই মধ্যে অবৈধ দখলদারদের মত্স্য ঘের, বাঁধ, পোলট্রি ফার্মসহ অন্যান্য স্থাপনা সাত দিনের মধ্যে খাল থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি’।