চাঁদপুর প্রতিনিধি
হাইমচরের আলগীবাজারের কাপড় ব্যবসায়ী মফিজুর রহমান মিয়াজী (৪৫) বৃহস্পতিবার মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে তার মা সুফিয়া বেগমও (৬৫) মারা গেছেন। তবে সুফিয়া বেগমের করোনার উপসর্গ ছিল না বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।