ভাণ্ডারিয়ায় উপজেলা জেপি ও অঙ্গসংগঠনের কমিটি গঠন করায় দলের চেয়ারম্যানকে অভিনন্দন

পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া সংবাদদাতা

জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গতকাল শুক্রবার অভিনন্দন জানিয়েছেন নব গঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক, পৌর জেপির উপদেষ্টা ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুবসংহতি উপজেলা আহ্বায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, সদস্যসচিব আরিফুল ইসলাম শিমুল আকন, পৌর যুবসংহতির আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল সরদার, সদস্যসচিব বাহাদুর হোসাইন সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. রাহাত জোমাদ্দার, সদস্যসচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মেহেদী হাসান রাজু ও সদস্যসচিব মাহবুব শরিফ শুভ, শ্রমিক পার্টির সভাপতি মো. শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান হাওলাদার প্রমুখ ।

ভাণ্ডারিয়া উপজেলা পৌর জেপি ও তার অঙ্গসংগঠনের নতুন কমিটি গঠন করায় দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও কেন্দ্রীয় মহাসচিব শেখ শহিদুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেপির পিরোজপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আহম্মেদ খান মিলু, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব তালুকদারসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

এছাড়াও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নির্বাচনি এলাকা-১২৮, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী)-এর কাউখালী উপজেলা জেপির সভাপতি মাস্টার মাহবুবুর রহমান খান, সিনিয়র সহসভাপতি ও কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সহসভাপতি শাহ আলম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম নসু এবং ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির স্বপন তালুকদার, সহসভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদারসহ জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। তারা দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

আওয়ামী লীগের শুভেচ্ছা

এদিকে সদ্য গঠিত জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা এবং পৌর জেপি ও অঙ্গসংগঠনের কমিটি গঠন করায় জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রশংসা করেন বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুর জেলা উপদেষ্টা কমিটির সদস্য ও ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান এনায়েত করিম, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পল্টন এবং ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিমসহ এ সকল উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তারা বলেন, আনোয়ার হোসেন মঞ্জু এমপি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আমাদের মুরুব্বি, দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি সবসময় ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য কাজ করেন। তিনি কখনোই আমাদেরকে রাজনৈতিক বিভাজনের চোখে দেখেননি। তাছাড়া সর্বদা তিনি এ অঞ্চলের উন্নয়ন ছাড়াও মানুষের ভাগ্য উন্নয়নের জন্যও কাজ করে আসছেন।