কিছুই ফেলনা নয়

ইত্তেফাক ডেস্ক: কিছুই ফেলনা নয়। এসব ড্রামে ছিল আলকাতরা। আলকাতরা ব্যবহারের পর তা আবার বিক্রি হয়ে এসেছে ধোলাইখাল মার্কেটে। এখানে তলা ও মুখ কেটে আকার দেওয়া হয় শিটের। এখান থেকেই পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। ব্যবহূত হয় নানা কাজে। আর এসব কাজ করে দিনমজুররা। কেউ আবার কাজ করে চুক্তিভিত্তিক। নতুন শিটের চেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়ায় খুশি ক্রেতা বা ব্যবহারকারীও। ছবি: ফোকাস বাংলা